সংগৃহীত ছবি
বিনোদন

পরীমণিকে ক্ষমা করলেন মিম

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। পরপর দুই সিনেমায় জুটি বেঁধে ব্যবসাসফল ছবি উপহার দেন এই জুটি।

আরও পড়ুন : আরব আমিরাতে মঞ্চ মাতাবে প্রীতম

তবে এই দুই সিনেমার পরপরই ভেঙে যায় তাদের জুটি। কারণ চিত্রনায়িকা পরীমণি। এই নায়িকা একটা সময়, স্বামী শরিফুল রাজের সঙ্গে মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন। যে কারণে শরিফুল রাজের সঙ্গে পরবর্তীতে সকল কাজ থেকে নিজেকে সরিয়ে নেন মিম।

এক নায়ককে কেন্দ্র করে এই দুই নায়িকার মাঝে সৃষ্টি হওয়া কোন্দলের পর কেটে গেছে প্রায় ২ বছর। এর মধ্যে কখনো একসঙ্গে দেখা যায়নি পরীমণি-বিদ্যা সিনহা মিমকে।

আরও পড়ুন : কিংখানকে ছাড়িয়ে গেলেন কেজিএফ খলনায়ক

যেই স্বামীর সঙ্গে নায়িকাকে জড়িয়ে অভিযোগ তুলেছেন পরীমণি, সেই শরিফুল রাজের সঙ্গেও সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়নি পরীমণির। এক বছর পরই বিচ্ছেদের পথে হেঁটেছেন এই দম্পতি।

তবে এই দুই নায়িকার ভক্তদের জন্য রয়েছে স্বস্তির খবর। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা সিনহা মিম ও পরীমণি। যেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও একঝাঁক নায়িকা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন নচিকেতা

এই অনুষ্ঠানেই প্রায় দেড় বছর পর আবারও কথা বলেছেন পরীমণি ও মিম। অতীতের সেই ঘটনার জন্য মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরী। নায়িকাও অভিমান টিকিয়ে রাখেননি। সবকিছু ভুলে পরীমণিকে ক্ষমা করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে মিম জানান, ‘অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে। এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সরি বলছিল। মানুষমাত্রই তো ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি।’

এদিকে ওই অনুষ্ঠানের একাধিক ভিডিওতে বেশ হাসিখুশিই দেখা মিলেছে দুই নায়িকার। নায়ক শাকিব খানের হাত ধরে একসঙ্গে র‌্যাম্পেও হেঁটেছেন মিম-পরী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা