তামান্না ভাটিয়া
বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না

সান নিউজ ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: আমাদের ডিভোর্স হয়ে গেছে

এবার সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ দক্ষিণী অভিনেত্রী বলেছেন, ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন। বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।

সম্প্রতি একটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। তার মতে, পুরুষরা এ ধরনের দৃশ্যের সময় বেশি অস্বস্তিতে পড়েন।

তিনি বলেন, অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সময় নার্ভাস থাকেন। তার নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার ব্যাপার রয়েছে। হোক সে নারী কিংবা পুরুষ।

আরও পড়ুন: ৫০ হাজার ভোটে জিতব

সাক্ষাৎকারের সময় দক্ষিণী নায়িকা ‘লাস্ট স্টোরিজ-২’তে নিল ভোপালামের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। তিনি জানান, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।

জানা গেছে, নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় ২০১৮ সালে। এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ-২’ মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবসে। এই সিক্যুয়েলের একটি পর্বে অভিনয় করেছেন তামান্না।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে তিনি বলিউডের সিনেমায় কাজ করেছেন। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তামান্না ভাটিয়ার নামটি উল্লেখযোগ্য। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

এই নায়িকাকে নতুন বছর কয়েকটি হিন্দি ও দক্ষিণী সিনেমায় দেখতে পাবেন দর্শকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা