জাকিয়া বারী মম
বিনোদন

আমাদের ডিভোর্স হয়ে গেছে

সান নিউজ ডেস্ক: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের ঘর ভেঙে গেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

আরও পড়ুন: ৫০ হাজার ভোটে জিতব

মম বলেন, শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।

মম বললেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

বিচ্ছেদ বিষয়ে শাহীন বললেন, আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

প্রসঙ্গত, মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে হুমায়ূন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই চলচ্চিত্রে জরি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। তার অভিনীত স্বর্ণমায়া, বিবর, নীড় নাটকগুলো তাকে জনপ্রিয়তা পায়।

ব্যক্তি জীবনে ২০১৫ সালের ২০ নভেম্বর শিহাব শাহীনকে বিয়ে করেন মম। এর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শিহাব শাহীনের দ্বিতীয়।

এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা