বিনোদন

মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

সান নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর নতুন সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

আরও পড়ুন: বিয়ের আগে মা হতে চাইলে আপত্তি নেই

আজ বুধবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। সিলেটে এর দৃশ্যধারণ হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা যায়, একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে।

সিনেমা প্রসঙ্গে চয়নিকা বললেন, প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, সিনেমাটি দেখার সময় দর্শক মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবে না, পর্দার দিকে তাকিয়েই তারা পপকর্ন খাবে।

আরও পড়ুন: আমার অনেক টাকা চাই

এ সিনেমার কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সর্বশেষ অভিনয় করছিলেন ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। এর মধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’সিনেমা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ।

অন্যদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের নানান গুঞ্জনে ভাসছেন বুবলী। এরই মাঝে শুটিং করেছেন ‘চাদর’ সিনেমার। আজ শুরু করছেন প্রহেলিকা। শুটিং শেষ না হওয়া পর্যন্ত সিলেটেই থাকবেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা