আমি লজ্জিত নই: কারিনা
বিনোদন

আমি লজ্জিত নই: কারিনা

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী কারিনা কাপুর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। আবার বিভিন্ন সময়ে সমালোচনার মুখেও পড়েছেন কারিনা কাপুর।

একবার মঙ্গলযান নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারিনা কাপুরকে। কিন্তু ভাষা বুঝতে না পেরে উত্তর দিতে পারেননি। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি তো আর সবজান্তা নই যে, সব জেনে থাকবো। আমি এতে লজ্জিত নই।’

সম্প্রতি কারিনা কাপুরের সেই ভিডিও প্রকাশ্যে আসায় তাকে কটাক্ষ করলেন নেট জনতার একাংশ। স্বজনপোষণের জেরে যাদের বলিউডে জায়গা করে দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হলেন কারিনা। সেই কারণেই মঙ্গলযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি বলে কটাক্ষ করেন নেট জনতা।

সম্প্রতি চাচা বলিউডের নন্দিত অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন কারিনা। তবে মৃত্যুর দুই দিন না যেতেই সেই শোক বুঝি তার কেটে যায় ! তাই ছেলে তৈমুরের চুল কাটার ছবি পোস্ট করে স্বাভাবিক জীবনের বার্তা দিতে চাইলেন তিনি! ওই পোস্ট তখন সমালোচনার মুখে ফেলে দেয় অভিনেত্রীকে।

অনেকেই তখন প্রশ্ন তুলে বলেছেন, চাচার মৃত্যুর শোক তবে কী মেকি ছিল কারিনার? কারিনার পোস্টে তখন দেখা গেল, লকডাউনে বাড়িতেই ছোট তৈমুরের চুল কেটে দিচ্ছেন সাইফ আলী খান। ওই ছবিটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কারিনা কাপুর খানকে। নেটিজেনদের কেউ কেউ তখন কারিনাকে আক্রমণ করে লিখেছেন, ‘ঋষিজি মারা গেছেন দুই দিনও হয়নি, আপনি ছেলের চুল কাটাতে ব্যস্ত হয়ে পড়লেন!’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা