বিনোদন
সুশান্তের আত্মহত্যা

এবার কঙ্গনাকে পুলিশের তলব

বিনোদন ডেস্ক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি নিয়ে কথা বলছেন কঙ্গনা। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে সোচ্চার তিনি। সুশান্তের ঘটনায় তথ্য জানতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে তলব করেছে মুম্বাই পুলিশ। খবর মুম্বাই মিররের।

পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সুশান্তের বিষণ্ণতার কারণ বোঝার জন্য পুলিশ কঙ্গনার কাছ থেকে কিছু তথ্য জানতে চায়। সেই অনুযায়ী শুক্রবার তাকে তলব করে তার মানালির ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়েছে। সুশান্ত কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে সম্ভাব্য কারণ কী হতে পারে সে বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করবে পুলিশ।’

এদিকে কঙ্গনার আইনজীবী বিষয়টি নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘মুম্বাই পুলিশ কঙ্গনা রানাউতকে মুম্বাইয়ের বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। আমি তার পক্ষ থেকে উত্তর দিয়েছি। সুশান্তকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি সব রকম সহায়তা করবেন। আশা করব, মুম্বাই পুলিশও সহযোগিতা করবে।’

এর আগে কঙ্গনা দাবি করেন, সুশান্তের বিষয়ে জবানবন্দি দিতে রাজি আছেন তিনি। কিন্তু মুম্বাই পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেনি। শুধু তাই নয়, এই অভিনেত্রী জানান, তার কথার প্রমাণ না দিতে পারলে পদ্মশ্রী পুরস্কার ফেরত দেবেন তিনি।

সুশান্তের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা