বিনোদন

বিয়েটা না হলে ভালো হতো

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় কুইন অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনে পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে সেই খবর গোপন রাখেন শাকিব-অপু দু’জনেই। দীর্ঘ আট বছর পর ২০১৭ সালে সন্তান নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। ওই ঘটনায় শুধু মিডিয়া পাড়া নয়, গোটা দেশ তোলপাড় হয়।

বিতর্ক-সমালোচনার ঝড় থামতে না থামতে শাকিব ও অপুর বিয়েটাও ভেঙে যায়। ২০১৮ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।এদিকে অপু বিশ্বাস জানালেন, শাকিবের সঙ্গে তার বিয়েটা না হলেই বরং ভালো হত। বিয়েটাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেই ইঙ্গিত করলেন নায়িকা। নতুন সিনেমার প্রচারে বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানকারই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন অপু।

তার কাছে জানতে চাওয়া হয়, জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই বলব শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, বাচ্চা; সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হত।’

তবে মা হওয়াকে জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা মনে করেন অপু। তার মতে, ভুল করে হলেও মা হয়ে তিনি দারুণ খুশি।

আরও পড়ুন: ইভিএমে অনিয়মের কোনো প্রমাণ নেই

প্রসঙ্গত, কলকাতায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা