বাংলায় আসছেন আল্লু অর্জুন!
বিনোদন

বাংলায় আসছেন আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় প্রভাবশালী সুপারহিট তামিল নায়ক আল্লু অর্জুন অভিনীত তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’গত বছর ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল।

আরও পড়ুন : রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা

সিনেমাটি ৩৫০ কোটি রুপির বেশি আয় করে। এছাড়া মুভিটির গানগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়।

সোমবার (২২ আগস্ট) মহরতের মাধ্যমে শুরু হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’সিনেমাটির শুটিং। তবে মহরতে সিনেমার নায়ক আল্লু অর্জুন উপস্থিত ছিলেন না ।

কারণ তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাই আপাতত নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়েই শুটিং শুরু করেছেন জনপ্রিয় নির্মাতা সুকুমার।

আরও পড়ুন : গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

‘পুষ্পা ২’ সিনেমার শুটিং হতে পারে বাংলায়ও। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি এলাকায় সিনেমাটির কিছু অংশের চিত্রায়ন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্র থেকে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার দক্ষিণে খাতরা অঞ্চলে আসবেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ টিম। ওই এলাকাটি মূলত বনাঞ্চল।

আগামী জানুয়ারিতে, অর্থাৎ শীতের সময় সেখানে হবে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং।

আরও পড়ুন : সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

প্রসঙ্গত, যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে শুটিং লোকেশন সম্পর্কে আগাম তথ্য দেওয়া হয় না। তাই শুটিং হওয়ার আগ পর্যন্ত বিষয়টি পরিপূর্ণ নিশ্চিত নয়।

‘ ‘পুষ্পা: দ্য রুল’সিনেমাটি পুষ্পা: দ্য রাইজ’-এর চেয়ে দ্বিগুণ বেশি বাজেটে নির্মিত হচ্ছে। মুভিতে আল্লু অর্জুনের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেক তারকা।

এছাড়া বলিউড হট নায়িকা দিশা পাটানিকে একটি আইটেম গানে দেখা যাবে বলেও গুঞ্জন চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা