বিনোদন
লাল সিং চাড্ডা

চুক্তি বাতিল করছে নেটফ্লিক্স

সান নিউজ ডেস্ক: বড় তারকার ছবি মানেই ওটিটি প্ল্যাটফর্মগুলোর লড়াই, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের বহুল আলোচিত সিনেমা লাল সিং চাড্ডা।

আরও পড়ুন : নেই দেখার কেউ, দায় কার? ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

ছবিটি মুক্তির আগে প্রচারণার সময় দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, প্রেক্ষাগৃহে মুক্তির ছয় মাস পর ওটিটিতে মুক্তি দিতে চান ‘লাল সিং চাড্ডা’।কারণ, হলে মুক্তির এত দিন পরে ছবি মুক্তি দিতে ততটা আগ্রহী হয় না ওটিটি প্ল্যাটফর্মগুলো।

সিনেমাটি প্রকাশ পাওয়ার আগেই সমালোচনা শুরু হয়। মুক্তির আগেই সিনেমা বয়কট নিয়ে চলে তর্ক-বিতর্ক। এর প্রভাবও পড়ে সিনেমায়। শুরুটা ভালো হলেও ধীরে ধীরে আয় কমতে থাকে সিনেমাটির।

‘লাল সিং চাড্ডা’ মুক্তির ১১ দিন পেরিয়েছে। এখন পর্যন্ত সিনেমাটি মাত্র ৫৫.৮৯ কোটি রুপি আয় করেছে। একই সঙ্গে এ সিনেমার সমস্যা আরও বেড়েছে ওটিটির জন্য। বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কিনতে চাইছে না ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট। জানা যায় তাদের সঙ্গে আমির বহুবার আলোচনা করার পরও প্রতিষ্ঠানটি রাজি হয়নি।

আমির খান নেটফ্লিক্সের কাছে ‘লাল সিং চাড্ডা’র জন্য ১৫০ কোটি রুপি দাবি করেছেন। সঙ্গে শর্ত জুড়ে দেন, প্রেক্ষাগৃহে মুক্তির ৬ মাস পরে ওটিটিতে প্রকাশ করার। তবে এমন দাবি কিছুতেই মানতে রাজি নয় নেটফ্লিক্স। নেটফ্লিক্স ৫০ কোটি রুপি দিতে চায়! এতে রাজি নন আমির। এ কারণে চুক্তি থেকে সরে যাচ্ছে নেটফ্লিক্স। অন্য ওটিটিগুলোও সিনেমাটি কিনতে চাইছে না!

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

প্রসঙ্গত, লাল সিং চাড্ডা ১১ আগস্ট মুক্তি পায়। ১৮০ কোটি বাজেটের সিনেমাটি আয় করেছে ৫৫ কোটি রুপি। গুঞ্জন রয়েছে শিগগির প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী বন্ধ হয়ে যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা