সুশান্তের মৃত্যুতে ফেঁসেছেন সালমান!
বিনোদন

সুশান্তের মৃত্যুতে ফেঁসেছেন সালমান!

বিনোদন ডেস্ক:

বলিউডে অল্প বয়সেই জনপ্রিয়তা পাওয়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস কেটে গেছে। অন্যদিকে জোরদার জেরাপর্ব চালাচ্ছে মুম্বাই পুলিশ।

এইতো কিছুদিন আগে পাঁচ সদস্যের ফরেন্সিক দলের সঙ্গে কথাও বলেছেন তারা। আর সেই বৈঠকের পর জেরার তালিকা আরো লম্বা হয়েছে পুলিশের।

যদিও নতুন জেরার তালিকায় কারা রয়েছেন সেটা জানায়নি পুলিশ। কিন্তু বলিউড ভাইজান সালমান খানের সাবেক ম্যানেজার রেশমা শেঠিকে জেরার পর সোশ্যাল মিডিয়াসহ বি-টাউনে জোর গুঞ্জন চলছে, এবার ফাঁসবেন দাবাং অভিনেতা।

জানা গেছে, এখনও ১৫-২০ দিন চলবে জেরাপর্ব। সুশান্তের মৃত্যু মামলায় ইতোমধ্যে ৩৪ জনকে জেরা করা হয়েছে। সেই তালিকায় রিয়া চক্রবর্তী, সঞ্জনা সাংঘি, সঞ্জয় লীলা বানসালি, মুকেশ ছাবড়ার মতো ব্যক্তিরাও রয়েছেন। জেরা করা হয়েছে সুশান্তের রাঁধুনি, দিদি, তার অফিসের কর্মীদের।

এদিকে শোনা যাচ্ছিল, পুলিশ সালমান খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহরকেও তলব করবে। কারণ তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আছে। মুম্বাই পুলিশ রেশমাকে দীর্ঘ পাঁচঘণ্টা জেরার পরই এমন অভিযোগ আরও জোরদার হয়। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়টি স্বীকার করা না হলেও এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া হচ্ছে না।

কারণ সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের যে চুক্তি হয়েছিল সেই কাগজও দেখতে চাওয়া হয়েছে। তবে এখনই সালমান বা করণকে ডাকা হবে না, সে ব্যাপারে নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশের ডিএসপি। এমনকী সুশান্তের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে তাতেও তারা বিরক্ত। প্রচুর গুজব জোর করে ছড়িয়ে দেয়া হচ্ছে।

তবে দ্বিতীয় দফার জেরার জন্য সুশান্তের চিকিৎসক, দিদি মিতু এবং রাঁধুনি নীরজকে আবারও ডাকা হয়েছে। ডাকা হয়েছে রিয়া চক্রবর্তীকেও। শেষ কয়েকদিন সুশান্তের গতিবিধি, তার খাওয়া দাওয়া সম্পর্কে আরও বিশদে জানতে চান পুলিশ। এমনকী নীরজই প্রথম সুশান্তকে ঝুলতে দেখেছিল। অভিনেতার খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে পুলিশের। ওই সময় দিদি মিতু মুম্বাইতে ছিলেন। এমনকী তিনি সুশান্তের ফ্ল্যাটেও এসেছিলেন।

তবে ফরেন্সিক পরীক্ষাতে চাঞ্চল্যকর কিছু ধরা পড়েনি। তাই পুলি্শ অপেক্ষা করছে ভিসেরার রিপোর্টের জন্য। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন, সুশান্তের মৃত্যু তদন্তের ভার যাবে সিবিআই’র হাতে। এখনও পর্যন্ত মুম্বাই পুলিশই সব সামলাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম এবং স্বজনপোষণ নিয়ে বিতর্ক চলছে। সুশান্তের অনুরাগীসহ কিছু সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। সুশান্ত চাপের মুখে পড়েছিলেন ইন্ডাস্ট্রিতে, আর তাই তাকে এই পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে বলে দাবি তাদের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা