বড়পর্দায় আবারও প্রসেনজিৎ-জয়ার রসায়ন
বিনোদন

বড়পর্দায় আবারও প্রসেনজিৎ-জয়া

বিনোদন ডেস্ক:

বড়পর্দায় আবারও দর্শকরা দেখতে পারবে প্রসেনজিৎ-জয়ার রসায়ন। প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে নির্মিতব্য চলচ্চিত্র এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে।

কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে চলচ্চিত্রে তারা জুটি বেধে কাজ করবেন। জয়া-প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও থাকছেন ইন্দ্রদীপ। পদ্মনাভ দাশগুপ্তকে নিয়ে ছবির চিত্রনাট্যও করেছেন তিনিই।

পরিচালক ইন্দ্রদীপ জানান, কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।

এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা