করোনা জয়ী সংগীতশিল্পী সেলিম চৌধুরী
বিনোদন

করোনা জয়ী সংগীতশিল্পী সেলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হলেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী। চলতি মাসের ৭ জুলাই থেকে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন এ শিল্পী।

বুধবার (১৫ জুলাই) সেলিম চৌধুরী নিজেই জানালেন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি। সুস্থ্য হয়ে নিজ বাসা মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ফিরেছেন।

সেলিম চৌধুরী বলেন, গত ৭ জুলাই করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোনে এ খবর পেয়ে বিকেলেই তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হই। সেখানকার করোনা ইউনিটে এক সপ্তাহ স্বাস্থ্য সেবা গ্রহণ করি। সবার দোয়াই অবশেষে সুস্থ হই।

সুস্থ হলেও আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থেকে বিশ্রাম নেবেন তিনি। অসুস্থ হওয়ার পর অসংখ্য বন্ধু-বান্ধব, স্বজন, পরিচিতজন ও ভক্তরা তার জন্য দোয়া কামনা করেছেন।

তার সুস্থতার বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এখন আর ফলোআপ নমুনা নেয়া হয় না। তবে করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসা সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে টানা ১৪ দিন আইসোলেশনে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থতার একটি সনদপত্র দেয়া হয়। আরো ২ দিন পর কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকেও সুস্থতার সনদপত্র দেয়া হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা