বিনোদন

এন্ড্রু কিশোরকে শেষ বিদায়

নিজস্ব প্রতিনিধি:

প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোরকে তার পছন্দের স্থানেই আজ সমাহিত করা হচ্ছে রাজশাহীতে। সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে থেকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় নগরীর শ্রীরামপুর এলাকার রাজশাহী সিটি চার্চে। এখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সকাল ৯টায় শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর সবার দর্শনের জন্য কিছুক্ষণ রাখা হবে সিটি চার্চ।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহ নেওয়া হবে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে। সেখানেই শিল্পীর ইচ্ছা অনুযায়ী মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।

চার্চের আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহ সকলের শ্রদ্ধা জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজে নেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এবং ডাক্তারের পরামর্শে সেসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই সন্ধ্যায় রাজশাহী নগরীর মহিষবাতান এলাকায় বড় বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান্সার আক্রান্ত প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর। ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানের কারণে তাদের ফিরতে দেরি হওয়ায় আজ শিল্পীর মরদেহ সমাহিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা