নির্মলা মিশ্র চলে গেলেন না ফেরার দেশে
বিনোদন

নির্মলা মিশ্র চলে গেলেন না ফেরার দেশে

সান নিউজ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। শনিবার রাতে চেতলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শনিবার রাত ১২টা ৫ মিনিটে (রবিবার) মৃত্যু হয় নির্মলা মিশ্রের, এমনটাই জানিয়েছেন তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তী। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সাম্প্রতিক অতীতে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গায়িকা। তবে শেষের দিকে তিনি আর হাসপাতালে থাকতে চাইতেন না। তাই বাড়িতেই চলত চিকিৎসা।

পরিবার সূত্র খবর, রোববার সকালে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে নির্মলার মরদেহ। ভক্তরা সেখানেই প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

নির্মলা মিশ্রের কালজয়ী গানের মধ্যে রয়েছে-‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘আমি তো তোমার চিরদিনের হাসি-কান্নার সাথী’, ‘ও তোতা পাখি রে’ প্রভৃতি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা