বিনোদন

হৃদরোগে আক্রান্ত শ্রেয়াস

বিনোদন ডেস্ক: অভিনেতা শ্রেয়াস তালপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইতে শুটিং শেষ করার ঠিক পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অভিনেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে এ অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।

আরও পড়ুন : ওমরাহ পালন করলেন পলাশ

একটি সূত্রে জানা যায়, শ্রেয়াস বৃহস্পতিবার গোটা দিন সুস্থ ছিলেন। এমনকি সারাদিন ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর শুটিংও করেছিলেন। ‘তিনি সারাদিন শুট করেছেন, একেবারে ভালো ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। তিনি এমন কিছু সিকোয়েন্সের শুট করেছিলেন যেগুলোতে কিছুটা অ্যাকশন ছিল। শুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে বলেন যে, তিনি একটু অস্বস্তি বোধ করছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়।

প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয়েছে ওয়েলকাম ৩-এর কাজ। শুট শুরুর আপডেট দিয়েছিলেন অক্ষয় সোশ্যাল মিডিয়াতে। ওয়েলকাম সিরিজের ৩য় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গলে দেখা যাবে অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, দলের মেহেদী, মিকা সিং, রাহুল দেব, মুকেশ তিওয়ারি, শারিব হাশমি, ইনামুল হক, জাকির হুসেন, যশপাল শর্মাদেরকে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা