বিনোদন

‘মিস ইন্ডিয়া’ সিনি শেঠি

বিনোদন ডেস্ক: ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে তিনি এই দুর্দান্ত জয় পান। দেশের নানা প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নেন ২১ বছরের সিনি।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানারআপ উত্তরপ্রদেশের শিনাতা চৌহান।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের অন স্পট প্রতিক্রিয়া শৈলী দিয়ে বিচারক ও মানুষদের মন জয় করেন।

আরও পড়ুন: জন্মদিনেই খুন এসএসসি পরীক্ষার্থী

জানা গেছে, ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। এর মধ্যে নেহা ধুপিয়া মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন, প্রায় ২০ বছর আগে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছেন তিনি। সিনি শেঠি শিখেছেন ভারতনাট্যম। চার বছর বয়সে তিনি নাচ শুরু করেন। ১৪ বছর বয়স পর্যন্ত তিনি মঞ্চেও অভিনয় করেছেন। তিনি বর্তমানে কর্নাটকের বাসিন্দা হলেও, তার জন্ম মুম্বাইতে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা