কপিল শর্মা
বিনোদন

কপিল শর্মার বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। লোক হাসিয়ে প্রশংসা কুড়ালেও তাকে নিয়ে বিতর্কও কম নয়। এবার আইনি জটিলতায় পড়েছেন তিনি।

আরও পড়ুন: মাহির বডি ফিটনেস নেই

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই কমেডিয়ানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন সাই ইউএসএ ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৫ সালের তাদের আয়োজনে ৬টি শো করার কথা থাকলেও ৫টি করেন কপিল। পরে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। সম্প্রতি এ কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার অমিত জেটলি। নিউ ইয়র্ক আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

সাই ইউএসএ ইঙ্ক নিউ জার্সির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অমিত জেটলি বলেছেন, ‘কপিল পারফর্মও করেননি আর আমরা আদালতে যাওয়ার আগে তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, তবে তিনি কোনো উত্তরও দেননি।’

আরও পড়ুন: ঈদে সিনেমাহীন শাকিব

এদিকে বর্তমানে নর্থ আমেরিকাতে শো করছেন কপিল ও তার টিম। ভ্যানকুভার আর টরন্টো-তে পারফর্ম করছেন কপিল, সুমনা চক্রবর্তী, কিকু শারদা, রাজীব ঠাকুর, ক্রুষ্ণা অভিষেক, চন্দন প্রভাকররা।

প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশন জগতে রাজত্ব করছেন কপিল। কমেডিভিত্তিক এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে অন্যান্য দেশেও ব্যাপক। কিছুদিন আগেই অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শেষ হয়েছে। আপাতত কপিল ও তার দল রয়েছে বিদেশ সফরে। সেটা শেষ করে দেশে ফেরার পর নতুন সিজনের কাজ শুরু করবেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা