ঈদে সিনেমাহীন শাকিব খান
বিনোদন

ঈদে সিনেমাহীন শাকিব

সান নিউজ ডেস্ক : সিনেমা মুক্তি না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন শাকিব খান নিজেও। দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের গেল এক যুগেরও বেশি সময় ধরে সিনেমাপাড়ায় রাজত্ব করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বছরের সবচেয়ে বর দুই উৎসব অর্থাৎ ঈদ মানেই তার সিনেমা! গেল এক যুগ ধরে এমনটাই হয়ে আসছে। প্রতি ঈদেই কমপক্ষে একটি, দুটি কিংবা তারও অধিক সিনেমা মুক্তির রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

কিন্তু এবারই প্রথমবার ঈদে শাকিব খানের কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। যদিও আগে শোনা গিয়েছিলো তার অভিনীত দুটি সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমি বাংলাদেশ’ ঈদুল আজহায় মুক্তি পাবে। কিন্তু প্রযোজক পরিবেশক সমিতিতে ঈদে মুক্তির নিবন্ধন তালিকায় ছবি দুটিসহ শাকিবের কোন ছবির নাম নেই। সিনেমা পাড়ায় এটি এবারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।

ঢাকাই সিনেমার শীর্ষ এ তারকার সিনেমাহীন ঈদে তার ভক্ত থেকে শুরু করে দর্শকের বেশিরভাগই হতাশ। সিনেমাপাড়ায় আনন্দ তেমন নেই বললেই চলে।সেই সঙ্গে হতাশ সিনেমা হল মালিকরাও। তাদের ভাষ্যমতে, শাকিব খানের একটা বিশাল শ্রেণীর দর্শক আছে। তার সিনেমা মানেই ঈদ উৎসব। সেখানে তার সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শক কতটা হলে আসবে, সেটা নিয়ে আমরা শংকিত!

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে এবারই হয়তো প্রথম কোন ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা যে কতটা মন খারাপের খবর! মনটাই ভীষণ খারাপ হয়ে গেলো। অথচ, সিনেমার কাজগুলো আমি সুন্দরভাবে শেষ করে দিয়েছি। যেটার ডাবিং বাকি ছিলো সেটা নিজের পকেটের টাকা খরচ করে আমেরিকায় বসে সম্পন্ন করে দিয়েছি। কিন্ত প্রযোজক হয়তো চান না সিনেমা মুক্তি পাক!

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেল বছরের শেষের দিকে সেখানে পাড়ি জমিয়েছিলেন এবং সেখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। এরমধ্যেই সুখবর জানান, নতুন সিনেমা নিয়ে। ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা করতে যাচ্ছেন তিনি, যেগুলোর শুটিং হবে আমেরিকাতে। একটিতে থাকবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি এবং অন্যটিতে পূজা চেরি। দুটো ছবিই পরিচালনা করবেন হিমেল আশরাফ। জানা গেছে, ঈদের দুইদিন আগেই দেশে ফিরবেন শাকিব। ঈদ শেষে আবার উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা