মাহিয়া মাহি
বিনোদন

মাহির বডি ফিটনেস নেই

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অগ্নি খ্যাত নায়িকা মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে এসেছেন এ অভিনেত্রী। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

আরও পড়ুন: হাসপাতালে শ্রীলেখা

তার ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

এবার প্রযোজক আব্দুল আজিজ ঘোষণা দিলেন, ‘অগ্নি ৩’ আসছে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই দর্শকের মনে আগ্রহ তৈরি হয়েছে। সবাই জানার চেষ্টা করছেন, এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কে থাকবেন। আগের দুটি সিনেমার মতো মাহিকেই নেওয়া হবে নাকি নতুন কেউ আসবেন অগ্নি হয়ে?

আজিজের ফেসবুক পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, “আমি মাহিকেই চাইব। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।”

কিন্তু প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। ওই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিৎ নয়।’

আরও পড়ুন: গরু নিয়ে বিপাকে তৌসিফ

তিনি আরও বলেন, ‘এই চরিত্রটির জন্য একজন সুপারফিট অভিনেত্রীর দরকার। তাই হলিউড থেকে কাউকে নেওয়ার কথা ভাবছি। কারণ এবারের চরিত্রটি আগের চেয়ে আরো বেশি চ্যালেঞ্জিং। আরো বেশি ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। পূজা এত ঝুঁকি নিতে পারবে বলে মনে হচ্ছে না।’

সিনেমাটির গল্প চূড়ান্ত হয়ে গেছে। তবে নির্মাতা কে হবেন, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। আজিজ জানিয়েছেন, বাংলাদেশের সৈকত নাসিরের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন। হয়ত তিনি পরিচালনা করবেন। আবার হলিউডের কোনো নির্মাতাও থাকতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা