আন্তর্জাতিক

হিজাব খুলতে বলায় চাকরি ছাড়লো শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটকে কলেজে প্রবেশের সময় হিজাব খুলতে বলায় চাকরি ছেড়েছেন এক শিক্ষিকা চানদিনি। তিনি কর্ণাটকের তুমাকুরু এলাকার জেইন পিইউ কলেজের ইংরেজির অধ্যাপক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ‘আত্মসম্মান’ এর প্রসঙ্গ তুলে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে কলেজের অধ্যক্ষ কেটি মঞ্জুনাথ বলেছেন, তিনি কিংবা ম্যানেজমেন্টের অন্য কেউই তাকে হিজাব খুলে ফেলতে বলেননি।

তিনি বলেন, আমি গত তিন বছর জেইন পিইউ কলেজে চাকরি করছি। এ পর্যন্ত কোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হইনি। কিন্তু গতকাল অধ্যক্ষ আমাকে বললেন আমি হিজার কিংবা কোনো ধর্মীয় চিহ্ন পরে পড়াতে পারব না। কিন্তু গত তিন বছর ধরে আমি তো হিজাব পড়েই পড়াচ্ছি। এই নতুন সিদ্ধান্ত আমার আত্মসম্মানে লেগেছে। তাই আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, হাইকোর্টের ওই অন্তর্বর্তী রায়ের পর আগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না, তারাও ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। এর আগে গত এক মাসের বেশি সময় ধরে কর্নাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

আরও পড়ুন: বিজিবির নতুন ডিজি সাকিল

অন্যদিকে, হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ভিত্তিতে কয়েকজন ছাত্রী হিজাব ইস্যুতে কর্নাটকের হাইকোর্টে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা