মনোয়ার হোসেন ডিপজল
বিনোদন

বন্যার্তদের খাবার পাঠাচ্ছেন ডিপজল

সান নিউজ ডেস্ক: চলচ্চিত্র পাড়ার ‘দানবীর’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন এ অভিনেতা। ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

ডিপজল বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না, তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। দুই-এক দিনের মধ্যে খাবার পাঠানো শুরু করব। ১০ ট্রাক খাবার পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়ষ্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন।

তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

আরও পড়ুন: সাহস থাকলে সামনে এসে বলুন

প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

এর আগে দেশসেরা তারকা শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতার ঘোষণা দেন। এ ছাড়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, অনন্ত জলিলসহ আরও অনেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা