২৫ জুলাই সিজেএফবি অ্যাওয়ার্ড!
বিনোদন

২৫ জুলাই সিজেএফবি অ্যাওয়ার্ড!

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়েছিল বিশ্বের প্রায় সব কিছু। সেই সাথে বন্ধ ছিল শোবিজ অঙ্গনও।

অবশ্য এখন চলচ্চিত্র উৎসব থেকে শুটিং−প্রায় সবকিছুই চলছে অন্তর্জালে, বিশ্বজুড়ে। করোনা প্রতিরোধে এটাই এখন ‘নিউ নরমাল’।

সেই সূত্রে দেশের অন্যতম সম্মাননা প্রদান সংগঠন সিজেএফবি’র এবারের আয়োজনটি হচ্ছে অন্তর্জালে।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি তামিম হাসান।

চলমান মহামারির কথা বিবেচনা করে প্রতি বছরের মতো জমকালো আয়োজন থেকে সরে এসেছেন সংগঠনের নেতারা। তবে পুরস্কার প্রদান থেকে বিরত থাকার পক্ষে নন তারা। সে ভাবনা থেকেই এবারের আয়োজনটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। ৭ জুলাই সংগঠনের নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি তামিম হাসান জানান, আগামী ২৫ জুলাই অনলাইনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের তালিকা ঘোষণা করা হবে। এরপর বিজয়ীদের বাসায় সম্মাননা ক্রেস্ট ও মানপত্র পৌঁছে দেওয়া হবে।

এদিকে তার আগেই ২০১৯-এর সেরা পারফর্মার হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন এবং সদস্যদের জরিপে কাদের নাম সেরা তালিকায় উঠেছে− সেসব তথ্য জানিয়ে দেওয়া হবে অনলাইনে। মনোনয়ন থেকে চূড়ান্ত বিজয়ীদের পুরো খবর মিলবে সংগঠনটির ফেসবুক পেইজসহ তিনটি গণমাধ্যমে। যারমধ্যে অন্যতম রেডিও আমার।

তামিম হাসান বলেন, ‘এখন সারাবিশ্বেই অন্তর্জালে সম্পন্ন হচ্ছে বড় বড় ফেস্টিভাল থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। কারণ, আমাদের বসে থাকার সুযোগ নেই। সম্মাননা প্রদানের ধারাবাহিকতা রক্ষা করতে চাই আমরা। আবার কবে স্বাভাবিক অবস্থায় ফিরবো সে বিষয়ে কোনও আগাম ধারণা নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এবারের পুরস্কার অন্তর্জালে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’

বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গণে নানারকম কার্যক্রম পরিচালনা করে আসছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা