চীন-ভারত সংঘাতে শুটিং বন্ধ আমির খানের!
বিনোদন

শুটিং বন্ধ আমির খানের!

বিনোদন ডেস্ক:

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্তে চীন-ভারতের উত্তেজনা যেন কমছেই না। এর কারণে শুটিং বন্ধ করে দিয়েছেন আমির খান।

আমির-কারিনা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’র লাদাখের শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবিটি প্রযোজনা করছেন আমির-কিরণ দম্পতি।

লাদাখে ছবির একটি বড় অংশের শুট হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতে সেখানে শুটিং করা সমীচীন হবে না বলেই মনে করছে আমিরের টিম। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কার্গিল সীমান্ত।

১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। চলতি বছরে বেশ জোরেশোরেই চলছিল এর কাজ।

পরিকল্পনা ছিল এ বছরের বড়দিনেই ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়ার। কিন্তু করোনা আতঙ্ক, লকডাউন এবং সাম্প্রতিক ভারত-চিন বিবাদের ফলে শুটিং শেষ হতেই এখনও বেশ দেরি। তাই মুক্তি নিয়ে জানা যাচ্ছে না কোনও বিশেষ খবর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা