সামিরা খান মাহি
বিনোদন

বিয়ের আসর থেকে পালিয়েছেন মাহি

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেত্রী। গত রোববার (৫ জুন) থেকে মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত ঢাকার অদূরে মাওয়াতে অবস্থান করেছিলেন তিনি। সেখানে ‘ফুলবউ’ নামের একটি নাটকের শুটিং করছেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

আরও পড়ুন: মুক্তি পেল কেকের শেষ গান

নাটকটি নিয়ে মাহি গণমাধ্যমকে বলেন, ‘এটা মূলত একটা মেয়েকে নিয়ে গল্প। তাকে জোর করে অনেকবার বিয়ে চায় পরিবার। কিন্তু পারে না। এভাবে তিনবার সে বিয়ের আসর থেকে থেকে পালিয়ে যায়। একবার তাকে জোর করে বিয়ের পর নিয়ে যাওয়ার সময় পথে বরপক্ষকে ডাকাতে ধরে। সেখান থেকে ডাকাতের বড় একটা ছুরি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে সে এবং পালিয়ে আসে। পরে সে নিজেই একদিন বাসা থেকে পালায়।’

তিনি আরও বলেন, ‘অনেক নাটকে আমার বউ সাজা হয়েছে। তবে এবার এই নাটকেই অনেকবার বউ সাজতে হয়েছে। এমন গল্পে আগে কখনো কাজ করিনি। শাড়ি পরে এর আগে কোনো নাটকে এমন দৌড়াদৌড়ির দৃশ্যও করিনি। সব মিলিয়ে কাজটি করতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। চরিত্রের কারণে আমার সাজসজ্জা, মেকআপ সব কিছুতেই ভিন্নতা আনা হয়েছে। আশাকরি দর্শক নাটকটি পছন্দ করবে।’

নাটকটিতে সামিরা খান মাহির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার। এছাড়াও রয়েছেন শতাব্দী ওয়াদুদ। পরিচালনা করছেন মাহমুদ দিদার। আসছে ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা