তাপসীকে এবার কথা শুনালেন কঙ্গনা!
বিনোদন

তাপসীকে কথা শোনালেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক:

নবীন নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই স্বজনপ্রীতি নিয়ে আলোচনা উঠে বলিউডে। সে আলোচনা এখন আন্দোলনের মতো অবস্থায়।

তবে এই স্বজনপ্রীতি নিয়ে বেশ আগে থেকেই কথা বলে আসছেন অভিনেত্রী কঙ্গনা। এখনও সরব তিনি। সুশান্তের মৃত্যুর পর তা আরও বেড়েছে। হুটহাট মন্তব্য করে বসছেন তিনি।

এই স্বজনপোষণ বিতর্কে এবার তাপসী পান্নুকে আক্রমণ করলেন তিনি। ‘মুভি মাফিয়া’-দের নেকনজরে থাকতেই, পুরস্কার পেতেই নাকি তাদের খুশি করে চলেন ‘পিঙ্ক’ অভিনেত্রী, অভিযোগ কঙ্গনার টিমের। স্বজনপোষণ নিয়ে অনেক বছর ধরেই সরব কঙ্গনা। প্রকাশ্যে করণ জোহর থেকে আদিত্য চোপড়া, বলিউডের তামাম পরিচালক-প্রযোজককে স্বজনপোষণের ধ্বজাধারী বলে ঠুকেছেন তিনি।

অন্য দিকে, সুশান্ত কাণ্ডের পর স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন তাপসী। বহিরাগত তিনিও। তাই স্টার কিডদের বাড়বাড়ন্তে তারও যে বেশ কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে তা প্রকাশ্যেই বলেছেন তিনি। কিন্তু কোন ছবি, কোন স্টারকিড তা নিয়ে নীরব থেকেছেন তাপসী। আর এতেই চটেছেন কঙ্গনা এবং তার টিম।

বছর কয়েক আগে ‘নাম শাবানা’ ছবি মুক্তির সময়ে কঙ্গনার উদ্দেশে তাপসী একবার বলেছিলেন, কাজ না পেলে সব সময় স্বজনপোষণকে দায়ী করা ঠিক নয়। সেই কথাই টেনে এনে কঙ্গনার বক্তব্য, তা হলে এখন সরব কেন তাপসী? তিনি লিখেছেন, বহিরাগতদের যে আন্দোলন আমি শুরু করেছিলাম, অনেক বহিরাগতই তাতে বার বার বাধা দিয়েছে। আমাকে সরাসরি আক্রমণ করেছে। অপমান করেছে। ফলস্বরূপ তাদের ভাগ্যে জুটেছে ভাল ছবি, পুরস্কার। যে গাছ কঙ্গনা পুঁতেছিল তারই ফল খাচ্ছ তুমি, তাপসী, লজ্জা হওয়া দরকার।

তাপসীর সঙ্গে কঙ্গনার সম্পর্ক যে খুব একটা মধুর নয়, এর প্রমাণ মিলেছে আগেও। কঙ্গনার কোঁকড়ানো চুল, তাপসীরও। তাদের মুখেরও বেশ মিল রয়েছে। তাপসী যখন ইণ্ডাস্ট্রিতে আসেন তখন তার সঙ্গে কঙ্গনার চেহারার তুলনা করা হচ্ছিল খুব। জানতে পেরে কঙ্গনার দিদি রঙ্গোলী চান্ডেল তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’বলে কটূক্তি করেছিলেন। তবে এ বিষয়ে চুপ ছিলেন তাপসী। চুপ আছেন এবারও।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা