এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক
বিনোদন

এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক:

বেশ কিছু দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর কিছুদিন আগে দেশে ফিরেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। এদিকে আজ জনপ্রিয় এ শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।

রোববার ৫ (জুলাই) দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হতে থাকে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিয়েছেন এন্ড্রু কিশোর। কিন্তু এর সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, বেঁচে আছেন সবার প্রিয় এই গায়ক।

তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন তিনি। সেখানে তার বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি।

এন্ড্রু কিশোরের বেঁচে থাকার খবর নিশ্চিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ‘কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এখনও বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। এটা বিকাল ৪টার খবর; প্রার্থনা করুন সবাই।’

এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা