ছবি: সংগৃহীত
বিনোদন

গরিব বলে বিচার হবে না?

সান নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) পেশাগত দায়িত্ব পালন করতে নিউ মার্কেট এলাকায় এসে দুই পক্ষের সংঘর্ষের মুখে পড়ে যান। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে অনেকক্ষণ পড়ে থাকেন রাস্তায়। এরপর এক ব্যক্তি নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকের যোগদান জুলাইয়ে

আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে শোকাহত সবাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানীও। তিনি নাহিদ ও তার পরিবারের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

নাহিদের মৃত্যু নিয়ে ওমর সানীর প্রশ্ন, এই দায়ভার কে নেবে? আমি বলি বাংলাদেশ নেবে। নেহায়েত গরিব বলে বিচার হবে না? আমি বোনটার (নাহিদের স্ত্রী) সাথে একমত, পরিবারের সাথে একমত, কেন বিচার হবেনা?

কেবল বিচার নয়, সরকারের কাছে নাহিদের পরিবারের জন্য সহযোগিতাও চেয়েছেন ওমর সানী। তার মতে, এই পরিবারকে স্বাবলম্বী করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সানী লিখেছেন, রাষ্ট্রের উচিত এই পরিবারটাকে স্বাবলম্বী করে দেওয়া। এড়িয়ে যাবেন না রাষ্ট্র, কারণ আমরা যে রাষ্ট্রের প্রজা।

স্ট্যাটাসের সঙ্গে ওমর সানী দুটি ছবি দিয়েছেন। একটিতে রয়েছে দেশের জাতীয় পতাকা, অন্যটিতে নিহত নাহিদের স্ত্রী ডালিয়া সুলতানার ছবি ও একটি মন্তব্য। সেখানে ডালিয়া বলেছেন, আমরা গরিব বইলা কেউ বিচারের কথা কয় না। কিন্তু আমি ন্যয্য বিচার চাই। গরিব বইলা আমাগো বিচার থাকবো না, তা না।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: মামলা করল পুলিশ

এদিকে নাহিদের মৃত্যুতে আইনের দ্বারস্থ হয়েছেন তার বাবা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা