বিনোদন

পুত্র সন্তানের মা হলেন কাজল

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের অভিনেত্রী কাজল আগারওয়ালের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সুখবরটি দিয়েছেন কাজলের বোন নিশা আগারওয়াল। তিনি বলেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কাজল এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।

আরও পড়ুন: নারীর ওড়না ধরে টান কাণ্ডে দুই পুলিশ প্রত্যাহার

শুধু তা–ই নয়, নিশা ইনস্টাগ্রামে কাজলের ভক্তদেরও কিছু আঁচ দিয়েছিলেন। লিখেছিলেন, ‘দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এল সেই সুখবর।’

এদিকে, সন্তানের মা–বাবা হওয়ায় সুহৃদ ও সহশিল্পীরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন কাজল ও গৌতমকে। এতে স্বামী গৌতম ও কাজল দুজনেই আনন্দে আত্মহারা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন তারা।

চলতি বছরের জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। নিজের মাতৃত্বের দিনগুলো ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। পোস্ট করতেন নানা রকম ছবি। সম্প্রতি স্বামীকে একটি ধন্যবাদপত্র লিখেছেন কাজল। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিসলু যেভাবে স্ত্রীর দেখভাল করেছেন, তা নিয়ে ভীষণ খুশি এই অভিনেত্রী।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত

কাজল লিখেছিলেন, ‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা হওয়ার জন্য। প্রতিটি মেয়েই এ রকম স্বামী চায়। অনেক ধন্যবাদ, নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো, আমার মর্নিং সিকনেস আছে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বের হই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সব সময় আমার খেয়াল রেখেছ। আমি ঠিকমতো খাবার খেয়েছি কি না, পানি খেয়েছি কি না, বিশ্রাম নিয়েছি কি না। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিচ্ছ আমার। আমি জানাতে চাই তুমি কত অসাধারণ মানুষ আর কত অসাধারণ বাবা হতে যাচ্ছ।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা