বিনোদন

পরীমনির ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৮ মে

সান নিউজ ডেস্ক : সাভারের ব্লোট ক্লাবে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন: ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন

মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ বিষয়টি নিশ্চিক করেছেন।

তিনি বলেন, শুনানিতে আসামিদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চান। আর রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের কথা শুনে আদালত অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন।

এদিন মামলার বাদী চিত্রনায়িকা পরীমনি সকাল সাড়ে ৯ টা ৫৩ মিনিটে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নম্বর আদালতে উপস্থিত হন। তার সাথে এসেছিলেন স্বামী শরিফুল রাজ। তার উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। অপরদিকে, নাসিরসহ তিন আসামি আদালতে হাজিরা দেন। এসময় তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরীমনির আইনজীবী অভিযোগ গঠন করতে শুনানি করেন।

অভিযোগ গঠনের প্রস্তাবের বিরাধিতা করে আসামিদের আইনজীবীরা বলেন, মামলার এজাহারের সঙ্গে সাক্ষীদের ১৬১ ধারার জবানবন্দির কোনো মিল নেই। ধর্ষণের কোনো চেষ্টা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেননি তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৫০

আসামিদের অব্যাহতির আবেদনে বলা হয়, ‘ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সখ্যের কারণে’ নাসিরসহ অন্য আসামিদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জগঠনের জন্য এ দিন ধার্য করেন। গত বছরের ১৩ ডিসেম্বর বিচারক হেমায়েত উদ্দিন অভিযোগপত্র গ্রহণ করেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

ওই বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা