জেনেশুনে বিষ পান করেছি - অমিত হাসান অনন্যা
বিনোদন

জেনেশুনে বিষ পান করেছি

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সাইমনের একটি ভিডিও আলাপচারিতায় ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসানকে বিয়ে করা প্রসঙ্গে তার সহধর্মিণী অনন্যা বলেন, ‘জেনেশুনেই বিষ পান করেছি’।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

অবশ্য মন্তব্যটিকে নেতিবাচক হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ অমিতের সঙ্গে দুই যুগের বছর বেশ সুখেই আছেন অনন্যা। তাদের সংসারে দুই সন্তান রয়েছে সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি অমিত-অনন্যা।

এখানে মূলত: অনন্যা বোঝাতে চাচ্ছেন যে, রূপালি জগতের মানুষ অমিত হাসান। নায়ক কিংবা ভিলেন হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে হয় অমিতকে। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়।

এসব তিনি আগে থেকেই বুঝে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন এসব বিষয়কে। অর্থাৎ জেনেশুনেই বিষ পান করেছেন।

আরও পড়ুন : বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

অনন্যার ভাষ্যমতে, অমিত হাসানের কর্মজীবনের সঙ্গে খাপ খাইয়েই তিনি চলেন। অমিতের সবকিছুই মেনে নিয়েছেন। সেভাবেই চলার চেষ্টা করেন। যাতে কোনো কারণে অমিত অস্বস্তি অনুভব না করেন।

তিনি বলেন, আমি চাই ও আমাকে নিয়ে যেন কমফোর্ট ফিল করে। ভয় না পায়। আমার প্রতি ওর বিশ্বাস থাকুক, ওর প্রতিও আমার বিশ্বাস থাকুক। এই বিশ্বাস থেকেই এতবছর সংসার করে আসছি।

দীর্ঘ ২৫ বছরের সংসারে তাদের সংসারে কোনো ফাটলের রেখা দেখা যায়নি বলে জানান অনন্যা।

আরও পড়ুন : আফগানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭

তিনি জানান, বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ খান ও গৌরির সঙ্গে তুলনা করা হয় অমিত-অনন্যা জুটিকে।

প্রসঙ্গত, নব্বই দশকে বেশ কিছু সফল সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে অমিত হাসানকে। তার বিদ্রোহী প্রেমিক ও তুমি শুধু তুমি সিনেমা দর্শকপ্রিয়তা পায়।

আরও পড়ুন : বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। সেখানেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন। প্রথম খলচরিত্রে অভিনয়েই নজর কারেন অমিত হাসান। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা