বিনোদন

শিল্পী সমিতি থেকে ডিপজলের পদত্যাগ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এবার পদত্যাগ করছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মিশা-জায়েদ খান প্যানেল থেকে ১ নম্বর সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক-পরিবেশকদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন ডিপজল। এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সিনেমা সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য হলে তিনি কোনো পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। সুতরাং প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে হলে ডিপজলকে শিল্পী সমিতির পদ ছাড়তেই হবে। এ কারণে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে ডিপজল গণমাধ্যমকে বলেন, আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দিচ্ছি।

এদিকে শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, এখনো তারা ডিপজলের পদত্যাগপত্র পাননি। তবে সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এর নিয়মটির কথা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি ডিপজল। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। যদিও এবারের নির্বাচন নিয়ে নাটকীয়তার অন্ত নেই। এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি ঝামেলা।

আরও পড়ুন: মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়া নায়ক রুবেলও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগ কার্যকর হয়েছে কিনা, সেটা জানা যায়নি। অনেকদিন ধরে তিনি সমিতির কোনো কার্যক্রমেই অংশ নিচ্ছেন না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা