বিনোদন

শাকিবের বিরুদ্ধে দিলরুবার অভিযোগ

বিনোদন প্রতিবেদক :

অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

নব্বই দশকের সাড়া জাগানো গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’। আহমেদ কায়সারের লেখা ও আশরাফ উদাসের সুরে এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান।

কিন্তু গানটি রিমেক করে বিনা অনুমতিতে ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহার করা হয়। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান। কথা পরিবর্তন করে রিমেক করার পর এ গানটিও ব্যাপক সাড়া ফেলে।

এ বিষয়ে দিলরুবা খান বলেন, গানটি অনুমতি না নিয়ে সিনেমায় ব্যবহার করেছেন। এতে আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি রবিতে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের শিল্পীদের বুড়ো বয়সে ভিক্ষা করতে হয়। তাদের অধিকার সঠিকভাবে দিলে আর শেষ বয়সে ভিক্ষা করতে হতো না।

তিনি বলেন, এই গানের গীতিকার, সুরকার ও আমি মিলে এই অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবী আইনিভাবে লড়বেন।

দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।

‘পাসওয়ার্ড’ সিনেমাটি নির্মাণ করেছেন মালেক আফসারি। ছবির ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানে কণ্ঠ দেন অশোক সিং।

এতে ঠোঁট মেলান ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও শবনম বুবলি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা