ডায়েরি, থেকে, বেরিয়ে, এল, সুশান্তের, নানা, তথ্য,
বিনোদন

ডায়েরি থেকে বেরিয়ে এল সুশান্তের নানা তথ্য

বিনোদন ডেস্ক:

বলিউডে অল্প বয়সে জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্যে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিল তার লেখা ডায়েরি।

পুলিশের সূত্র থেকে জানা গেল, সুশান্ত ডায়েরিতে দৈনন্দিন জীবনের বিশেষ বিশেষ ঘটনা লিখে রাখতেন। তার মোট চারটি ডায়েরি উদ্ধার হয়েছে।

ডায়েরি থেকে জানা যায়, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সুশান্তের পি আর এবং ম্যানেজারকে ছুটি দেওয়া হয়েছিল। সে সময় নাকি দু’টি সংস্থা শুরু করেছিলেন তিনি। দু’টিরই অংশ ছিলেন সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া এবং তার ভাই শৌভিক।

তার আগে আরও একটি সংস্থা শুরু করা হয়েছিল। সেই সংস্থায় অন্য আরও অনেকে অংশীদার ছিলেন। প্রত্যেক খুঁটিনাটি ডায়েরিতে লিখে রেখেছেন সুশান্ত।

কোম্পানিগুলোর ডিরেক্টর কে কে হবেন, অন্যান্য কোন কোন বিষয় কারা কারা দেখবেন, সেসব লিখে রাখতেন সুশান্ত। সেই লিখিত বিবরণের ভিত্তিতে তার সাবেক ম্যানেজার শ্রুতি মোদী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছে পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০১৮ সালে সুশান্তের প্রথম কোম্পানি তৈরি হয়। সেখানে সুশান্তের সঙ্গে ছিলেন বরুণ মাথুর এবং সৌরভ মিশ্র। সুশান্ত-বরুণ-সৌরভ তিনজন ছিলেন কোম্পানির ডিরেক্টর।

এরপর সুশান্তের জীবনে আসেন রিয়া চক্রবর্তী। তারপরই পাল্টে যেতে থাকে সুশান্তের সংস্থার ব্যবসায়িক ও বাণিজ্যিক সমীকরণ। সুশান্তের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বহু পুরনো কর্মীকে বাদ দিয়ে দেওয়া হয়। সে সময় দু’টি নতুন সংস্থাও শুরু হয়।

২০১৯ সালের সেপ্টেম্বরে একটি কোম্পানি শুরু হয়। সেখানে তিনজন ডিরেক্টর ছিলেন— সুশান্ত, রিয়া এবং রিয়ার ভাই শৌভিক। চলতি বছরের জানুয়ারিতে একটি কোম্পানি শুরু করা হয়। সেখানে ডিরেক্টর ছিলেন সুশান্ত ও শৌভিক।

তদন্তে জানা গেছে, সুশান্তের সঞ্চয়ের প্রায় সবই এই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু রিয়া বা শৌভিকের পক্ষ থেকে কোনও বিনিয়োগ করা হয়েছিল কিনা, তা এখনও জানা যায়নি।

স্বভাবতই প্রশ্ন উঠেছে। তাহলে কি সুশান্ত বুঝতে পেরেছিলেন, তিনি যে আর্থিক বিনিয়োগ করেছিলেন, তা আর ফিরে পাওয়ার মতো অবস্থায় নেই?

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সুশান্ত আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। জল্পনা, তাহলে কি এই নতুন সংস্থাগুলোর জন্যই তিনি ভরাডুবির শিকার হন?

উদ্ধার হওয়া ডায়েরিতে হতাশা, অবসাদ বা আত্মহত্যা নিয়ে কিছু উল্লেখ না থাকলেও আর্থিক বিনিয়োগের হিসাব সুশান্ত বিশদভাবে লিখে রাখতেন। পুলিশ এখন সেটাই তাদের তদন্তের তুরুপের তাস করেছে।

পুলিশ কথা বলবে সৌরভ মিশ্র এবং সুশান্ত মাথুরের সঙ্গেও। মাত্র ৩৪ বছর বয়সেই শেষ হয়ে যাওয়া সুশান্তের মৃত্যুরহস্যে আত্মহত্যা ছাড়াও অন্য কোনও দিক আছে কি না, তা খতিয়ে দেখতে ডায়েরিগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা