মিশা ও জায়েদ
বিনোদন

বিজয়ের চিহ্ন দেখালেন মিশা-জায়েদ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন।

দেখা যায়, সকাল ৯টার আগেই এফডিসিতে হাজির হয়েছেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে আছেন মিশা সওদাগর, ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, নিপুণ, জায়েদ খান, ডিএ তায়েব প্রমুখ।

ভোট শুরুর আগ মুহূর্তে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন মিশা সওদাগর। তিনি বলেন, সুন্দর, স্বাভাবিক পরিবেশে সবাই ভোট দেবেন। সকালে নির্বাচন কমিশন থেকে আমাকে ও কাঞ্চন ভাইকে ডেকেছেন। আমরা ব্যালট পেপার দেখেছি। ২৩৪ নম্বর ব্যালটে একটু ভুল ছিল। সেজন্য আমাদের সবার সম্মতিক্রমে সেটা বাতিল করা হয়েছে।

এদিকে নির্বাচন শুরুর আগেই একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মিশা ও জায়েদ। হাস্যোজ্বল মুখে হাতের আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে যেন আগাম জয়ের আভাস দিলেন তারা। তবে বিপরীত প্যানেলে থাকা ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকেও রয়েছে সম্ভাবনা। তাই শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা শোভা পায়, সেটা জানা যাবে রাতে।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা