প্রার্থনা ফারদিন দীঘি
বিনোদন

বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার ভোট দিলেন তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন দীঘি। প্রথমবার ভোট দিয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি।

গণমাধ্যমকে দীঘি বলেন, নির্বাচনে প্রতিবার বাবার সঙ্গে আসতাম। আর আমি দাঁড়িয়ে থাকতাম এবং ভোট চাইতাম। এবার আমি নিজে ভোটার। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। বাবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি।

তিনি বলেন, বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা