ছবি- দুলকার সালমান
বিনোদন

করোনায় আক্রান্ত দুলকার সালমান

বিনোদন ডেস্ক: এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। নিজেকে আলাদা রেখেছি এবং সামান্য সর্দি-জ্বর ছাড়া ঠিক আছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন শুটিংয়ে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে আইসোলেশনে থাকুন। যদি লক্ষণ থাকে তাহলে পরীক্ষা করান। মহামারি এখনো শেষ হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, নিরাপদ থাকুন।’

প্রসঙ্গত, গত রোববার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দুলকারের বাবা অভিনেতা ম্যামুত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছেন, সকল সতর্কতা মেনে চলার পরেও মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা