নোরা ফাতেহি
বিনোদন

নোরা ও গুরুর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। সম্প্রীতি মুক্তি পেয়েছে নোরা ও গুরু রান্ধাওয়ার মিউজিক ভিডিও ‘ডান্স মেরি রানী’। গানের শুটিং চলাকালীন সময় গোয়া সমুদ্র সৈকতে গুরু এবং নোরা ফাতেহির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিলো।

আর এতেই নেটিজেনরা ধারনা করতে শুরু করেছিল দুজনের মধ্যে কিছু তৈরি হয়েছে। অনেকে বিশ্বাস করেছিলেন হয়তো ডেটিং করছেন দুজন। কিন্তু গান মুক্তির পরেই ভুল ভাঙ্গে নেটিজেনদের। বুঝতে পারেন ছবিগুলো তাদের শুটিংয়ের সময়কার।

নিজেদের গান ও সিনেমার প্রচারণার জন্য অনেকেই উপস্থিত হন কমেডিয়ান কপিল শার্মার শোতে। নতুন গানের প্রচারণার জন্য এ দুই তারকাও উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের আনসেনসরড ভিডিওতে গুরু একটি ঘটনার কথা বলেছিলেন। যে ঘটনা গায়কের মোটেও পছন্দ ছিল না। সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিওটি। যখন নোরা গুরুকে ‘পাজি’ বলে সম্বোধন করেছিলেন।

মজা করে গুরু জানান যখন আমাকে, ‘পাজি’ (বড় ভাই) ডেকেছে। আমার মনে হচ্ছিল নোরা আমাকে বড় ভাই ডাকছে, আমিতো আজকে মরেই গেলাম’।

এরপর গুরু বলেন, ‘আসলে পাপ্পারাজিরা আমাকে পাজি বলে ডাকছিল। তাই নোরাও আমাকে পাজি বলে সম্বোধন করেন। নোরা পাজি শব্দের মানেই জানতেন না। যখন তাকে শব্দের অর্থ ব্যাখ্যা করি তখন ‘ওকে, ওকে, বাবু, বলেছিল।’

তখন নোরা প্রকাশ করেন পাজি বলে ডাকায় গুরু তার ‘হাই’ এর সঠিক জবাব ও দেননি। নোরা কপিলের শোতে এই বলেও কষ্ট প্রকাশ করেন যে গায়ক তার ব্লগ দেখেন না।

প্রসঙ্গত, বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা