বিনোদন

প্রার্থী হলেন মৌসুমী

বিনোদন ডেস্ক: আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বেড়েছে প্রার্থীদের পদচারণা। আসন্ন নির্বাচনে অংশ নিতে সম্প্রতি জায়েদ মিশা প্যানেলের শিবিরে একসঙ্গে দেখা গেল মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী জানান, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি।

এসময় জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ ঢালিউড অভিনেত্রী। তিনি বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি।

এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা