ছবি: এফডিসির মসজিদ
বিনোদন

আজান দিয়ে চালু হলো এফডিসির মসজিদ

বিনোদন ডেস্ক: তারকা মানে শুধুই অভিনয় না। তাদের অভিনয়ের বাইরেও আছে আলাদা আরেক জগৎ। এরই প্রমান হলো এফডিসির নব-নির্মিত মসজিদ।

এফডিসির ভেতরে নির্মিত হয়েছে নান্দনিক একটি মসজিদ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এটির উদ্বোধন করা হয়েছে। এদিন এফডিসিতে উপস্থিত তারকা, শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টরা মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক সূচনা করেন।

নতুন এ মসজিদের প্রথম নামাজে অংশ নিয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, আলীরাজ, রিয়াজ, নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে।

মাগরিবের পর শুরু হয় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদটির অর্থদাতা থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লা। এছাড়া তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

প্রসঙ্গত, অপূর্ব স্থাপত্যের এ মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে পৌনে ৩ কোটি টাকা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিনের কর্মযজ্ঞ শেষে মসজিদটি চালু হলো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা