ছবি: রাকুল প্রীত সিং
বিনোদন

আমি তাকে নিয়ে খবরে আসতে চাই না

বিনোদন ডেস্ক: অনেক তারকারা আছেন যারা প্রেমসহ ব্যক্তিগত নানা বিষয় প্রকাশ্যে আনতে চান না। তবে এ বিষয়ে পুরো উল্টো বলিউড ও দক্ষিণি অভিনেত্রী রাকুল প্রীত সিং।

তিনি নিজেই নিজের ঢোল পেটান। আর ভক্তদের বলে বেড়ান তার প্রেমকাহিনী। তার মতে, প্রেম-ভালোবাসা গোপন করার বিষয় নয়। সবই থাকবে খোলামেলা।

পরিচালক জ্যাকি ভগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন আগেই। এবার এক সাক্ষাৎকারে বিষয়টি আরো খোলাশা করলেন তিনি।

রাকুল প্রীত বলেন, ‘এই ব্যাপারে মুখ একদম খোলা আমার। কিছুই গোপনে রাখব না। আমরা দুজনই বিশ্বাস করি, ভক্তদের কাছে আমাদের এই সম্পর্ক গোপন করা ঠিক নয়। আপনি কোনো সম্পর্কে থাকলে নিজেদের সম্মান করা গুরুত্বপূর্ণ। শুধু তা–ই নয়, এই সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করাও উচিত। আমরা সবাই জানি, অনেক জুটি তাদের প্রেমের কথা গোপন করেন। আমাদের চিন্তা এমন নয়।’

তিনি আরও বলেন, ‘আমার মা, বাবা, ভাইয়ের মতো সে (জ্যাকি) আমার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তাদের মতোই সে আমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একজন। আমি তাকে নিয়ে খবরে আসতে চাই না। আর জ্যাকিও তা চায় না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা