সুশান্তের, আত্মহত্যার, জন্য, দায়ি, সালমান, খান!,
বিনোদন

সুশান্তের আত্মহত্যার জন্য দায়ি সালমান খান!

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার উঠেছে এক নতুন সুর। জানা যায়, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। সুশান্তের আত্নহত্যার পিছনে বলিউডের নেপোটিজম এর বড় ভূমিকা রয়েছে, এমন অভিযোগ উঠছে।

সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে এক বিস্ফোরক পোস্ট করলেন অনুরাগ কাশ্যপের দাদা অভিনব কাশ্যপ।

অভিনবের দাবি সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেন অভিনেতা আত্মহত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন। এমনকি বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ।

সালমান খান, সোহেল খান এবং আরবাজ খান তিনজনে মিলে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি।

দাবাং ছবিটি সফল হওয়ার পর যখন দাবাং টু এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু বলে জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগ তাদের কথা মতন না চললে খুন ও পরিবারের নারীদের ধর্ষণের হুমকিও দেয়া হয় অভিনবকে। অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন।

তিনি লিখছেন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এই ঘটনা আরো অনেক বড় সমস্য কে সামনে এনে দিয়েছে যে গুলোর মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। এমন কি হতে পারে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?” তিনি আরও বলছেন, বলিউডের বহু ট্যালেন্ট ম্যানেজার এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আসলে শিল্পীদের জন্য মৃত্যুফাঁদ।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনব লিখছেন, আমারও একই রকম অভিজ্ঞতা। প্রথমেই আমি দেখেছিলাম কিভাবে ব্যবহার করা হয় এবং মানসিকভাবে অত্যাচার করা হয়।” তিনি জানিয়েছেন সালমান খান দাবাং ছবির পরে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সালমান একা নন। তার ভাই সোহেল ও আরবাজ ও একই কাজ করেছেন।

পোষ্টের শেষে তিনি লিখেছেন, “এটা কোনো হুমকি নয়। এটা ওপেন চ্যালেঞ্জ। সুশান্ত সিং রাজপুত এগিয়ে গিয়েছেন এবং আমি আশা করি ও যেখানে আছে ভালো আছে। কিন্তু আমি এই ব্যাপারটা নিশ্চিত করব যে আর কোনো নিরীহ প্রাণ কে যেন এভাবে শেষ হতে না হয়। তারা যেন সম্মান নিয়ে বলিউডে বেঁচে থাকতে পারেন। আমি আশা করি যারা এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা আমার এই পোস্ট শেয়ার করবেন।” অভিনব এমনকি সালমান খানকে বয়কট করার ডাক দিয়েছেন নেটিজেনদের কাছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা