শাকিব খান
বিনোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন শাকিব

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন। শাকিব খানের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য তিনি আবেদন করেছেন।

শাকিবের নতুন সিনেমা ‘গলুই’-এর প্রযোজক খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাকিব যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। যে কারণে তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। ইতোমধ্যে এক মাস হয়েছে।’

জানা গেছে, একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী নেপালি আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন কিং খান।

গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। কথা ছিল, সেখানে দুটো অনুষ্ঠানে অংশ নিয়ে এবং কিছু দিন অবকাশ যাপন করে ডিসেম্বরেই ফিরে আসবেন তিনি। কিন্তু দিন দুয়েক আগে জানা যায়, সহসাই ফিরছেন না এ নায়ক।

যুক্তরাষ্ট্রে থেকেই সিনেমা করার ঘোষণা দিয়েছেন শাকিব। আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে। টানা চিত্রায়ন শেষে আসন্ন ঈদেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা