বিনোদন

নতুন সিনেমায় জয়ার চমক

বিনোদন ডেস্ক: এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ নামে কলকাতায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তিনি বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন। এর আগে এই পরিচালকের ‌‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান।

ভারতীয় গণমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি পরিচালনা করবেন গল্পকার ও পরিচালক কলকাতার পেন্ডুলাম, রক্তরহস্য খ্যাত সৌকর্য ঘোষাল। সিনেমাটিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। চলতি মাসের ১৮ তারিখে কলকাতায় শুরু হচ্ছে শুটিং।

ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার সিনেমায় ইতিহাসে কোনো ভুল থাকুক। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সিনেমায় উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত।

তিনি আরও বলেন, ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব সিনেমায়।

সৌকর্য ঘোষাল বলেন, ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর’ সিনেমার গল্প। বাঘা যতীন ও অরবিন্দের চরিত্রে নবাগত অভিনেতারা অভিনয় করবেন। এতে আরও অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই দুই চরিত্রে অভিনেতা নির্বাচনে পরিচালক মুখের সাদৃশ্যকে প্রাধান্য দিয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা