বিনোদন

কাল মুক্তি পাচ্ছে ডিউন

বিনোদন প্রতিবেদক: সায়েন্স ফিকশনধর্মী হলিউড সিনেমা ‘ডিউন’। আন্তর্জাতিকভাবে শুক্রবার (২২ অক্টোবর) মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ডেনিস ভিলেনিউভে। এরই মধ্যে ফার্স্টলুক প্রকাশ হয়েছে সিনেমাটি। তাতেই দর্শকদের মাত করেছেন নির্মাতা।

শোনা গিয়েছিলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু না। বড়পর্দাতেই এটি মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজকরা।

এদিন বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ‘ডিউন’। স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

ফ্র্যাঙ্ক হার্বার্টের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৯৬৫ সালে উপন্যাসটি প্রকাশ হয়েছিলো। ‘ডিউন’ সিনেমায় অভিনয় করেছেন টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক, জোশ ব্রোলিন, স্টেলান স্কার্সগার্ড, ডেভ বুটিস্টা, চ্যাং চেন, জেনডায়া, স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন প্রমুখ।

৩ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে টিমোথি ও জেনডায়ার রসায়ন দেখা গেছে। এ ছাড়া নতুন চরিত্র, শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর এমন কিছু দানবীয় চরিত্র যা আগে কখনো দেখা যায়নি। বিপুল রহস্য আর টান টান উত্তেজনায় ভরপুর ‘ডিউন’ দর্শকদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। এমনটাই ধারণা করছেন বলিউড সমালোচকরা।

১৫৬ মিনিট ব্যাপ্তির সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬৫ মিলিয়ন ডলার। গত সেপ্টেম্বরে ভেনিসে মুক্তি পেয়েছিলো সিনেমাটি। তখন বক্স অফিসে আয় করেছিলো ১২৯ মিলিয়ন ডলার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা