'গোরখা'র ফার্স্ট লুকের পোস্টার
বিনোদন

অক্ষয়ের সিনেমার ভুল ধরলেন সেনা কর্মকর্তা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার গেলো শনিবার তার আসন্ন ছবি 'গোরখা'র ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করলে গোরখা রেজিমেন্টের এক সাবেক সেনা কর্মকর্তা পোস্টারে ভুল ধরে টুইট করেছেন। তার জবাবও দিয়েছেন অক্ষয়।

ছবিটিতে ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এর ফার্স্ট লুক পোস্টার দেখে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মানিক এম জলি বিনয়ের সঙ্গে অক্ষয়কে টুইট বার্তায় জানান, পোস্টারে 'কুকরি'র (ছুরির মতো ধারালো অস্ত্র) যে আকার দেখানো হয়েছে তা ভুল। আর সঠিক একটি ছুরির ছবিও দিয়ে দেন তিনি।

কুকরি আসলে একটি ১৮ ইঞ্চি লম্বা বিশেষ ছুরি, যা গোর্খারা ব্যবহার করেন। এটিকে গোর্খা ঐতিহ্যের প্রতীক বলে ধরা হয়।

টুইটে সাবেক সেনা কর্মকর্তা অক্ষয়কে উদ্দেশ্য করে লেখেন, তিনি একজন সাবেক গোর্খা সেনা কর্মকর্তা। এই ছবিটা তৈরির ভাবনার জন্য ধন্যবাদ। কিন্তু এই ছবির সঙ্গে জড়িত ছোট ছোট বিষয়গুলো খুটিয়ে দেখা খুব জরুরি। কুকরির ছবিটা দয়া করে ঠিক করে নেবেন। পোস্টারের এটি কুকরি তালোয়ার নয়। কুকরির ধারালো দিকের অভিমুখটা অন্যদিকে হবে।

এটি বলে তিনি একটি আসল কুকরির ছবিও শেয়ার করেন।

সেই টুইটের জবাবে আবার অক্ষয় কুমার লেখেন, প্রিয় মেজর জলি, এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ছবি তৈরির সময় এই বিষয়গুলোর আরও যত্ন নেবো আমরা। গোর্খা ছবিটি তৈরি করতে পেরে আমি গর্বিত এবং উদ্দীপ্ত। বাস্তবের সঙ্গে মিল রাখতে যে কোনো ধরনের পরামর্শের প্রশংসা করেন তিনি।

ছবিটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের (৫ম গোর্খা রাইফেলস) মেজর জেনারেল ইয়ান কার্ডোজোর জীবনীভিত্তিক বায়োপিক হতে পারে। এর আইকনিক যুদ্ধ নায়ক হিসেবে থাকবেন অক্ষয় কুমার।

সান নিউজ ডেস্ক/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা