শাহরুখ খান ও সমান্থা রুথ প্রভু
বিনোদন

শাহরুখকে ফিরিয়ে দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক: আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর সমস্ত কাজ স্থগিত রেখেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘পাঠান’ এবং দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবির কাজেও তাই আপাতত বন্ধ। ছবির নায়িকা নয়নতারা যদিও শাহরুখকে ছাড়াই শুটিং শুরু করে দিয়েছেন।

এরই মাঝে জানা গেল- নয়নতারা নয়, নায়িকার ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সমান্থা রুথ প্রভু।

আতলির নতুন হিন্দি ছবিতে জুটি বাঁধার কথা ছিল সমান্থা এবং শাহরুখের। কিন্তু বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, সমান্থা সে ছবিতে কাজ করতে চাননি। যদিও প্রত্যাখানের কারণ জানা যায়নি।

অজানা তথ্য নিয়ে বাড়তি জল্পনা হয় বরাবরই। সমান্থা কেন শাহরুখের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিলেন, তা নিয়েও তাই উঠে এসেছে নানা তথ্য। গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় সমান্থা এবং নাগা চৈতন্যের। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার। শাহরুখের সঙ্গে ছবিতে কাজ করতে না চাওয়ার সঙ্গে জুড়ে গেছে সেই ঘটনাও।

বলি পাড়ার সূত্রের খবর, সমান্থা যখন ছবির প্রস্তাব পান তখন তৎকালীন স্বামীর সঙ্গে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাই কাজ করতে রাজি হননি। সমান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তানের বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল ওই দম্পতির মধ্যে।

তাছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা