বিনোদন

আরিয়ানকে নিয়ে বিপাকে জেল কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক: ভারতের বলিউড বাদশা শাহরুখ খানের বড় পুত্র আরিয়ানের খাওয়া দাওয়ার খরচ বাবদ মানি অর্ডারে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছেন তার পরিবার। এই মুহূর্তে জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি পাননি তিনি।

আপাতত সেখানকার ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটছে শাহরুখ পুত্রের। যেহেতু বিশেষ কিছু মুখে তুলছেন না, তাই তার শরীর নিয়ে চিন্তায় আর্থার রোড জেল কর্তৃপক্ষ।

এর আগে মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতই ঠিকানা হয়েছে আরিয়ান খানের। আর পাঁচ জন অভিযুক্তের মতো কারাগারেই দিন কাটছে তার। নেই বিশেষ কোনও আয়োজন।

অন্য কয়েদিদের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে তাকে। খেতে দেওয়া হচ্ছে জেলের সাদামাটা খাবার। কিন্তু এই জীবনযাপনে অভ্যস্ত হতে পারছেন না ২৩ বছরের আরিয়ান।

জানা গেছে, জেলের খাবার খেতে পারছেন না শাহরুখ পুত্র। সেখানকার নিয়মকানুনের সঙ্গেও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তার। আরিয়ানের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সঙ্গে রাখা হচ্ছে না তাকে। পরতে হচ্ছে না জেলের পোশাক। আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। মাদককাণ্ডে গ্রেফতার তার সঙ্গীদের সঙ্গেও দেখা করতে চাইছেন না তিনি। বর্তমানে তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। হাজতের কর্মীরা বিশেষ নজর রাখছেন তার উপর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা