বিনোদন

‘দিন দ্য ডে’র মুক্তি ২৪ ডিসেম্বর

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক মানের ঢাকাই সিনেমা ‘দিন দ্য ডে’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনন্ত জলিল।

‘দিন দ্য ডে’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। নির্মাণ করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের বেশ কয়েকজন শিল্পী।

চিত্রনায়ক অনন্ত জলিলের বলেন, ‘দিন দ্য ডে’ ছবিটির বাজেট ১০০ কোটি টাকা। এটি আন্তর্জাতিক মানের সিনেমা। এসব কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে কৌতুহল রয়েছে। এবার সেই কৌতুহলের অবসান হতে যাচ্ছে। কারণ মুক্তি পাচ্ছে ‘দিন দ্য ডে’।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। দর্শক এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তি পাবে।

জানা গেছে, কয়েক মাস আগে ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেলার ও মোশন পোস্টার প্রকাশ করা হয়েছিল। ট্রেলারে অসঙ্গতিতে ভরা অ্যাকশন দৃশ্য আর অস্ত্রের ব্যবহার দেখা গেছে। দৃশ্যগুলো সিনেমাটিক কিংবা বাস্তবসম্মত হয়নি বিধায় অনেকেই ভিডিও গেমের সঙ্গে তুলনা করেছিল। সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সিনেমাটি। শুধু তাই নয়, অনন্ত জলিলের দাবি অনুসারে এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। এটা নিয়েও হয়েছে ট্রল-হাসাহাসি। যদিও পরে অনন্ত জানান, পুরো টাকা তিনি দেননি। বাংলাদেশে সিনেমাটির যেটুকু অংশের শুটিং হয়েছে, কেবল ওইটুকুর লগ্নি তিনি করেছেন। বাকিটা ইরানের প্রযোজক দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা