আরিয়ান খান
বিনোদন

বুধবার পর্যন্ত জেলে থাকবেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক: বৃহস্পতিবার মুম্বই সেন্ট্রাল জেলখানায় এক সপ্তাহ হয়ে গেল শাহরুখপুত্র আরিয়ান খানের। ওই প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত।

অর্থাৎ আগামী ২০ অক্টোবর, বুধবার পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানসহ মাদক মামলায় আটকদের।

করোনা আবহে জেলে প্রবেশ করলেই থাকতে হয় আইসোলেশনে। সেজন্য জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। বুধবার পর্যন্ত সেই কোয়রেন্টাইন সেলেই ছিলেন আরিয়ানরা।

সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের সাধারণ ব্যারাকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কয়েদি নাম্বার পেয়েছেন আরিয়ান। তার নাম্বার ‘এন-৯৫৬’।

জেলের খাবারই খেতে হচ্ছে আরিয়ানদের। এখানে বাইরে থেকে খাবার পাঠানোর নিয়ম নেই। কিন্তু প্রথম কয়েকদিন জেলের খাবার না খেলেও ইদানীং সেই খাবার খেতে বাধ্য হচ্ছেন আরিয়ান।

কয়েক বছর আগে ‘বীর-জারা’ ছবিতে পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে।

কারাগারে দাঁড়িয়ে শাহরুখের গলায়, ‘ম্যায় কয়েদি নম্বর ৭৮৬…’ সংলাপ শুনে উল্লাসে ফেটে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল।

কিন্তু কে জানত, সেই ডায়লগই এভাবে সত্যি হয়ে ফিরে আসবে তার পুত্রের জীবনে! বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে।

সেখানে শাহরুখপুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’। খবর আনন্দবাজার পত্রিকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা