বিনোদন

লালন সম্মাননা স্মারক পেলেন সাতজন

নিজস্ব প্রতিবেদক: লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলা একাডেমি প্রথমবার সাত লালন গবেষক ও সাধককে সম্মাননা স্মারক দিয়েছে। লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন।

সম্মাননা স্মারক পেয়েছেন- অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (ভারত), পার্বতী দাস বাউল (ভারত), ফকির মোহাম্মদ আলীশাহ (কুষ্টিয়া), নিজামউদ্দিন লালনী (মাগুরা), ফকির আজমল শাহ (ফরিদপুর) এবং সুরুবালা রায় (ঠাকুরগাঁও)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন ফকির হীরণশাহ্ ও দেবোরাহ জান্নাত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা